Description
একটি ড্রাম সাইজ পাত্রে প্রায় ৬ ঘণ্টা তেঁতুলের খড়ি দিয়ে প্রচন্ড তাপমাত্রায় দুধ ও চিনি জ্বাল করে, প্রতি মণ দুধে প্রায় ১৮-২০টি MishtiMukh এর সরা দই বানানো সম্ভব হয়। তাই, এটা কেজি না বলে, সরা হিসেবে সেল করা হয়। জ্বাল দেওয়ার পর দুধ যখন লালচে রং ধারণ করে, তখন তা মাটির সরা বা কাপে ঢেলে, বাঁশের তৈরি ছাতা আকৃতি ঢাকনা দিয়ে, ঢাকনার মাঝখানে তেঁতুল খড়ির কয়লাসহ সারারাত ঢেকে রাখতে হয়। এভাবে ৮ ঘণ্টা ঢেকে রাখার পর তা জমে সুস্বাদু দইয়ে পরিণত হয়।
আর, দেখতে লালচে হলেই টেস্ট যে বগুড়ার দইয়ের মতই হবে, সেটা আবশ্যক নয়। বগুড়ায় কয়েক হাজার দইঘর, কিন্তু এশিয়াসহ হাতেগোনা কয়েকটি ব্র্যান্ডের দোকান কোয়ালিটি মেইনটেইন করে। আর এই জন্য তাদের দইয়ের দাম বগুড়াতে বাড়তি, তাই অনেকেই ভেজাল অথবা কম জ্বালের বগুড়ার দই খেয়ে দইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।
MishtiMukh এর অথেনটিক বগুড়ার দইয়ের প্রথম এক্সপেরিয়েন্সেই আপনার টেস্টবাড বলে দেবে পার্থক্যটা কোথায়! উপরে পুরু সরের লেয়ার আর ভিতরে ঘন মোলায়েম সরসদৃশ ক্রিমি টেক্সচার মুহুর্তেই যেন এক অন্যরকম আসক্তি তৈরি করে। তাই আমাদের ছোট্ট সাজেশন— সম্ভব হলে অন্তত দুই পিস অর্ডার করুন। কারণ প্রথমটা খেতে খেতে আপনি বুঝতেই পারবেন না কখন শেষ হয়ে গেল! দ্বিতীয়টা ফ্রিজে রাখুন পরিবারের জন্য, ৭ দিনের মধ্যেও খেয়ে দেখবেন, স্বাদ পুরোপুরি ঠিকঠাক, সেই একই অথেনটিক স্বাদ!
Note:
এই দই-এর পটগুলো স্থানীয়ভাবে ‘সরা’ নামে পরিচিত।
–
–
আমরা গিফট অর্ডার গ্রহণ করি!
চমক উপহার দিন প্রিয় মানুষকে, গিফট অর্ডার করুন আজই — হাসিমুখে মিষ্টিমুখ পৌঁছে যাবে আপনার পক্ষ থেকে।
Cash on Delivery Available
হোম ডেলিভারির সময় ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। (সর্বোচ্চ ১৫০০ টাকা)
Frozen Items Delivery
শুধুমাত্র ঢাকা ও গাজীপুরে ফ্রোজেন পণ্য ডেলিভারি দেওয়া হয়।
All Other Items
অন্যান্য সকল পণ্য বাংলাদেশের সব জেলায় ডেলিভারি করা হয়।
⏱️ Delivery Time
প্রোডাক্টের ধরন অনুযায়ী ১ থেকে ৪ কার্যদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হয়।
–
–
Need help ordering online?
অনলাইনে অর্ডার দিতে সমস্যায় পড়লে কল করুন:
01741-979 156
01762-109 702
অথবা আমাদের Facebook পেইজে ইনবক্স করুন।






Reviews
There are no reviews yet.